রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

আম সংগ্রহ শুরু প্রাণের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

চলতি বছর আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।

রাজশাহীর গোদাগাড়ি বরেন্দ্র শিল্প পার্ক ও নাটোরের একডালায় প্রাণ এগ্রো কারখানায় এসব কার্যক্রম শুরু হয়েছে। শনিবার ঢাকার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

প্রাণের পক্ষ থেকে জানানো হয়, সংগ্রহ করা আম থেকে ম্যাংগো ড্রিংক, জুস, ম্যাংগো বার, জেলি, আচারসহ অন্যান্য খাদ্য সামগ্রী তৈরি হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD