বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আয়াতের ৬ টুকরা শরীর : গ্রেপ্তার আবির দুইদিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু আয়াতকে হত্যাকাণ্ডে গ্রেপ্তার আবির আলীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাদ্দাম হোসেন এ আদেশ দেন।

আদালতের আদেশের পর আবির আলীকে হেফাজতে নিয়েছে পুপিবিআই।

পিবিআই সূত্র জানায়, আয়াতকে অপহরণের পর হত্যার ঘটনায় আবির আলীকে ইপিজেড থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে ইপিজেড থানাধীন আকমল আলী সড়ক থেকে আবির আলীকে গ্রেপ্তার করে পিবিআই। আটকের পর পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে শিশু আয়াতকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের কথা স্বীকার করেন আবির আলী। পরে শ্বাসরোধ করে হত্যা এবং ধারালো বটি ও অ্যান্টিকাটার দিয়ে মরদেহ ছয় টুকরা করে নালা ও সাগরে ফেলে দেওয়ার তথ্য দেন পিবিআইকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD