সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি শুধু পোশাক নয়, রফতানিতে নতুন খাত গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে…’ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ শূন্য রানে আউট অভিষিক্ত মাহফিজুল, ফিরলেন মুমিনুল-শান্তও গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন আলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান: গালিবাফ

আরও এক ইউরেনিয়ামের চালান পৌঁছেছে রূপপুরে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নতুন একটি চালান পৌঁছেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা ৫ মিনিটের দিকে রাশিয়া থেকে আমদানি করা এই চালান রূপপুরে প্রবেশ করে। এ সময় প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।

তিনটি বিশেষায়িত লরি বা কাভার্ডভ্যানে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় নেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে ঢাকা থেকে এই জ্বালানি রূপপুরে পৌঁছায়।

চলতি সময়ে এটি রূপপুর প্রকল্পে পৌঁছানো ষষ্ঠ চালান। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান এসেছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, মোট ৯টি কার্গো ফ্লাইটে উভয় ইউনিটের জ্বালানি বাংলাদেশে আনার কথা রয়েছে।

দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি হিসেবে সাতটি চালানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের পুনরায় জ্বালানি সরবরাহের (রিফুয়েলিং) জন্য দুটি চালানে অতিরিক্ত ৪৮টি অ্যাসেম্বলি আসার কথা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD