সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি শুধু পোশাক নয়, রফতানিতে নতুন খাত গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে…’ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ শূন্য রানে আউট অভিষিক্ত মাহফিজুল, ফিরলেন মুমিনুল-শান্তও গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন আলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান: গালিবাফ

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৪ জনে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৫২৭ শিশু।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও খুলনা বিভাগের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯। সন্দেহজনক হাম নিয়ে এ পর্যন্ত এক হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১২ হাজার ৪০২ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD