মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলল ইরান শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

আরও ৪ জেলায় ছড়িয়েছে করোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

দেশে নতুন করে আরও চার জেলায় করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট ৩৪ জেলায় করোনাভাইরাস ছড়ালো।

জেলা চারটি হলো- লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠি। এর মধ্যে ঠাকুরগাঁও ৩, লক্ষ্মীপুর ১, লালমনিরহাট ১, এবং ঝালকাঠি ৩ জন আক্রান্ত হয়েছেন।

রোববার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

নতুন চার জেলায় করোনাভাইরাসে সংক্রমিত রোগী পাওয়া গেছে জানিয়ে ডা. ফ্লোরা জানান, দেখা গেছে এসব এলাকায় যারাই সংক্রমিত হয়েছেন তারা সবাই ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে এসব এলাকায় গিয়েছেন।

তিনি বলেন, এ কারণেই আমরা বারবার সতর্ক করছি যে, এ সময় আপনারা কেউ ভ্রমণ করবেন না। এ সময় বাড়িতে থাকতে এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ১৩৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬২১ জনে।

তিনি জানান, সর্বশেষ মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৯৬ জন ও নারী ৪৩ জন- এ তথ্য উল্লেখ করে ডা. ফ্লোরা জানান, নতুন যারা সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সীদের সংখ্যাই বেশি। এই বয়সী মানুষ আছেন ২৫ ভাগ। দ্বিতীয় সর্বোচ্চ ২১ ভাগের বয়স ২১-৩০ বছরের মধ্যে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD