শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আর চুপ থাকব না, ‘না’ মানে ‘না’ : মুশফিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

দেশে সম্প্রতি ভয়াবহ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে। নানা প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য সংবাদ আসছে নারী নির্যাতন-ধর্ষণের। বখাটে যুবক, রাজনৈতিক নেতা, পিতা, শ্বশুর, চাচা, শিক্ষক, মাদ্রাসার শিক্ষক- সবার নাম আছে ধর্ষকের তালিকায়। মারাত্মক এই অপরাধের বিরুদ্ধে অবশেষে মুখ খুলতে শুরু করেছেন দেশের ক্রিকেট তারকারা। সাকিব আল হাসান, তাসকিন আহমেদের পর এবার সোশ্যাল সাইটে প্রতিবাদ জানিয়েছেন মুশফিকুর রহিম।

‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত তারকা এই ব্যাটসম্যান নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমরা আর চুপ করে থাকব না। ধর্ষণ এবং যে কোনো প্রকারের যৌন নিগ্রহ কোনোভাবেই সহ্য করা হবে না। সমাজে এসবের কোনো স্থান নেই। জেগে ওঠ বাংলাদেশ। ধর্ষণকে ‘না’ বলুন। ‘না’ মানে ‘না’।’

পুরুষতান্ত্রিক সমাজে নারীদের পণ্য হিসেবে ভেবে থাকেন অনেকে। সেই সব মানুষের কাছে নারী শুধুমাত্র ভোগের বস্তু, যৌনবস্তু। এসব বর্বর মানুষের ভাবনা। যৌন সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই উক্ত নারীর সম্মতির প্রয়োজন হবে। কোনোভাবেই প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। সেই নারীটি যদি স্ত্রী, বান্ধবী, প্রেমিকা এমনকী যৌনকর্মীও হয় এবং যৌন সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানায়; তার সেই মত গৃহীত হতে হবে। ‘না’ মানে ‘না’। মুশফিকুর রহিম এটাই বোঝাতে চেয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD