শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

আলম খানের শেষ ঠিকানা সিলেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান মারা গেছেন।

শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টা ৩২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে সংগীত পরিচালক আরমান খান খবরটি নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আব্বা চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ সেই পোস্টে সময় উল্লেখ করেছেন তিনি।

এদিন (শুক্রবার) বিকেল ৪টা ৩০মিনিটে একটি বেসরকারি চ্যানেল প্রাঙ্গনে আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর এফডিসিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ের চূড়ায় নির্মিত মসজিদুল আউলিয়া হজরত খাজা শাহ মোজাম্মেল হক (রহ.) এর প্রাঙ্গণে নেওয়া হবে তার মরদেহ। সেখানে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন আলম খান।

খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন আলম খানের ছেলে আরমান খান। তিনি জানান, ‘মায়ের কবরের পাশেই বাবার দাফন সম্পন্ন হবে।’

প্রসঙ্গত, ‘জীবনের গল্প বাকি আছে অল্প’, ‘ওরে নীল দরিয়া’ ও ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলাতে চাই’ এমন অনেক কালজয়ী গানের সুরকার আলম খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD