শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আলিয়ার হাতে মার খাওয়ার ভয়ে থাকেন রণবীর!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

দীর্ঘ পাঁচ বছর প্রেম করে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। দুই বছরের কাছাকাছি হলো সংসার করছেন তারা। এরইমধ্যে ঘর আলো করে এসেছে কন্যা রাহা। সব মিলিয়ে যেন সোনার সংসার তাদের।

তবে এবার রণবীর দিলেন এক ভিন্ন তথ্য। জানালেন, আলিয়ার হাতের মার খাওয়ার ভয়ে থাকেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বৃহস্পতিবার (২৩ নভেম্ভর) মু্ক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’ ছবির ট্রেলার। এর মুক্তি অনুষ্ঠানে এসে রণবীর জানান, অর্জুন তার ক্যারিয়ারের সব থেকে চ্যালেঞ্জিং চরিত্র। আগে বহুবার বলেছেন, মেথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী তিনি। শুটিং চলাকালীন তা হলে কি রণবীর অর্জুনের চরিত্রের মধ্যেই থাকতেন? শুনেই সাফ না করে দিলেন রণবীর। তাহলে নাকি আলিয়ার হাতে মার খেতে হতো। ‘অ্যানিম্যাল’ ছবির শুটিং চলাকালীন আলিয়া ছিলেন অন্তঃসত্ত্বা। সেসময় যদি এমন একটা মানসিক বিকারগ্রস্ত চরিত্রের রেশ বাড়ি নিয়ে যেতেন, সেটা তাদের আসন্ন সন্তানের ওপর খারাপ প্রভাব ফেলত।

রণবীর বলেন, ‘আমি কখনও কোনও চরিত্রকে নিজের সঙ্গে করে বাড়ি নিয়ে যাই না। কারণ সেটা আমার আশপাশের মানুষগুলোর প্রতি অবিচার করা হয়। আর যদি তা করতাম, তাহলে আমার বউ আমাকে মারত।’

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। ট্রেলারে তাদের অভিনয় মুগ্ধ মুগ্ধ করেছেন নেটিজেনদের। এ ছবিতে আরও অভিনয় করেছেন সানি দেওল, অনিল কাপুর প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD