মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

আলোচনার টেবিলকে আত্মসমর্পণ মঞ্চ বানাতে চান ট্রাম্প: স্পিকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দেশটি কোনোভাবেই ‘হুমকির’ পরিবেশে আলোচনা করবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের নীতিকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেন।

গালিবাফ অভিযোগ করেন, ট্রাম্প অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে চাপ প্রয়োগের মাধ্যমে ‘আত্মসমর্পণের টেবিলে’ পরিণত করতে চাইছেন।

তিনি বলেন, আমরা হুমকির ছায়ায় আলোচনা গ্রহণ করি না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, গত দুই সপ্তাহে যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল ও সক্ষমতা উন্মোচনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সূত্র: আলজাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD