বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আশুলিয়ায় মেডিক্যাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

সাভারের আশুলিয়ায় বেসরকারি একটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপ সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৫ লাখ টাকা খরচ করে ২০১৭ সালে নাইটিংগেল মেডিক্যাল কলেজে ভর্তি হন ৪৫ জন শিক্ষার্থী। প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। ভর্তির পর থেকেই কর্তৃপক্ষকে আমরা কলেজ ঠিক করার জন্য বলছি। এছাড়া বিএমডিসির রেজিষ্ট্রেশন করে দিতেও দাবি জানানে হয়েছে। কিন্তু কিছুই করেনি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আমরা কলেজটির পরিচালকের (এমডি) সঙ্গে অনেকবার বসতে চেয়েছি। কিন্তু এমডি আমাদের সঙ্গে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের পর্যাপ্ত শিক্ষাদানে ব্যর্থ এই কলেজ। আমরা সরকারের হস্তক্ষেপে মাইগ্রেশন চাই। আর তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আন্দোলনরত শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমরা আজ মাইগ্রেশনের দাবিতে সড়কে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়কেই থাকবো। আমরা মাইগ্রেশনের অথরিটির জন্য প্রতিষ্ঠানের এমডিকে চাই।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, ‘ঘটনাস্থলে আমাদের পলিশের সদস্যরা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD