শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আ.লীগ নেতার গুলিতে গরু ব্যবসায়ী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

চাঁদা না পেয়ে ফেনীর সুলতানপুরে শাহজালাল (২৭) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে সুলতানপুর এলাকার ক্যাডেট কলেজসংলগ্ন আহসান মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত শাহজালাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জব্বারের ছেলে।

অভিযুক্ত আবুল কালাম ফেনী পৌরসভার কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, খুনের ঘটনার পর ব্যবসায়ীর লাশ স্থানীয় একটি পুকুরে ডুবিয়ে রাখা হয়। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাগর নামে একজনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছরের মতো গরু ব্যবসায়ী শাহজালাল ১৫টি গরু কিশোরগঞ্জ থেকে গাড়ি বোঝাই করে এনে বিক্রির জন্য বাড়ির সামনে রাখে। একপর্যায়ে তার কাছে চাঁদা দাবি করেন কাউন্সিলর আবুল কালামসহ তার তিন সহযোগী। টাকা না পেয়ে কালামের নেতৃত্বে গরুগুলো ছিনতাইয়ের চেষ্টা করেন।

এ সময় শাহজালালের চিৎকারে তার চাচাতো ভাই আল আমিন ঘর থেকে বের হয়। শাহজালালকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে আল আমিনকেও মারধর করেন তারা। পরে আল আমিনের স্ত্রী সুমি কালামের হাতে পায়ে ধরে আল আমিনকে ছাড়িয়ে নেন।

এর পর কাউন্সিলর ও তার সহযোগীরা শাহজালালকে মোটরসাইকেলযোগে তুলে নিয়ে যায়। তাকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী একটি পুকুরে লাশ ফেলে পালিয়ে যায় তারা।

ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন জানান, ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে কালামের সহযোগী সাগর নামে একজনকে আটক করা হয়েছে। কাউন্সিলর কালামকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD