বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

ইংলিশ লিগে ত্রিমুখী লড়াই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

 

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণ হয়ে গেছে লিভারপুলের পক্ষে। দীর্ঘ ৩০ বছর পর লিগে রাজত্বে ফিরেছে অল রেডরা। ইংল্যান্ড থেকে তারাই সবার আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটেছে। পরে ইউরোপিয়ান মঞ্চের মূলপর্ব নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। ইংলিশ লিগ থেকে বাকি থাকল দুই টিকিট।

এই দুই টিকিট নিয়ে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। চ্যাম্পিয়নস লিগে যাওয়ার দৌড়ে চেলসি, লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড দৌড়াচ্ছে সমান তালে। লিগের ৩৬তম রাউন্ডে জয়ের নিশ্ছিদ্র পথে হেঁটেছে তিনটি দলই। আগের দিন চেলসি ফিরেছে জয়ে। বৃহস্পতিবার রাতে সহজ জয় পেল লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

দুই দলেরই জয়ের ব্যবধান একই। ২-০। লেস্টার সিটি ঘরের মাঠে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। আর ক্রিস্টাল প্যালেসের মাঠে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে ম্যানইউ। তিনটি দলই জেতায় পয়েন্ট টেবিলেও আসেনি কোনো পরিবর্তন। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। লেস্টার সিটি ও ম্যানইউর পয়েন্ট সমান ৬২। গোলগড়ে পিছিয়ে থাকায় ম্যানইউ আছে পাঁচে; চারে লেস্টার সিটি।

ক্রিস্টাল প্যালেসের মাঠে ম্যানইউর সহজ জয়ের নায়ক দুজন। বিরতির আগ মুহূর্তে অতিথিদের এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। ৭৮ মিনিটে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন অ্যান্তনি মার্শিয়াল; বাড়ান ব্যবধান। ইংলিশ লিগে এনিয়ে টানা ১২ ম্যাচ অজেয় থাকল ওলে গানার সুলশারের দল। ওদিকে লেস্টার সিটির জয় নিশ্চিত হয় দুই অর্ধে আইয়জ পেরেজ ও ‍ডিমারেই গ্রে’র গোলে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD