বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ডে দর্শকদের মিস করবেন স্মিথ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

বল টেম্পারিং কাণ্ডে জড়ানোর পর এক বছরের নিষেধাজ্ঞা শেষে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। ওই সফর করার আগেই তারা নিশ্চিত ছিলেন, ইংলিশ দর্শকরা তাদের ছেড়ে দিবে না।

ধুয়ো শোনার প্রস্তুতি নিয়েই নামেন মাঠে। ইংলিশ দর্শকরাও প্রতি মুহূর্তে তাদের ধুয়ো শুনিয়েছিলেন স্মিথ-ওয়ার্নারকে। তাতেই তেতে ওঠেন সময়ের সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। চার টেস্টে করেন ৭৭৪ রান। তার এই পারফরম্যান্স মুগ্ধ করেছিল ধুয়ো শোনানো ইংলিশ দর্শকদেরও। স্মিথ বলছেন, সেই ধুয়ো-ধ্বনিই তাকে উৎসাহ দিয়েছিল ভালো খেলার।

আজ রোববার চার্টার্ড বিমানে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট। উঠবেন সাউদাম্পটনের এজেস বোল ঘেঁষা হোটেলে। এখান থেকেই চলবে অনুশীলন। খেলবে ২০ ও ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচও।

এই সফরে স্মিথরা খেলবেন সমান ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
আজ দেশ ছাড়ার আগে স্মিথ জানালেন, ইংল্যান্ডের সমর্থকদের মিস করার কথা। কেন না করোনার এই সময়ে বায়ো সিকিউর প্রটোকলে মাঠে ঢোকার অনুমতি নেই দর্শকদের।

স্মিথ বলেন, ‘ওখানে (ইংল্যান্ড) আমি ব্যাটিং করতে পছন্দ করি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে জ্বালানী দেয়ার জন্য মাঠে দর্শকদের উপস্থিতি থাকছে না। তবে দর্শক না থাকায় এবার হয়তো নতুন কিছুর অভিজ্ঞতা হবে।’

স্মিথ আরও বলেন, ‘আমি ইংল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকটি টেস্ট খেলেছি। গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে তারা বেশ দুর্দান্ত হয়ে উঠেছে। আশা করি এই সফরটাও বেশ জমে উঠবে।’

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ও ওয়ানডে দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে মেরিডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল সামস, কেইন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টোইনিস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD