রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :

ইংল্যান্ড সফরে যাচ্ছেন না মোহাম্মদ আমির-হারিস সোহেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

 

ইংল্যান্ড সফরে যাচ্ছেন না মোহাম্মদ আমির ও হারিস সোহেল। ব্যক্তিগত কারণে গ্রীষ্মকালীন এ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা।

আগস্টে দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাবেন ২৮ বছরের তারকা পেসার আমির। এ কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবেন না তিনি। আর ৩১ বছরের ব্যাটসম্যান সোহেল নিজের নাম প্রত্যাহার করেছেন পারিবারিক কারণে।

আমির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত বছর। তবে খেলে যাচ্ছেন সাদা বলের ক্রিকেট। ক্রিকেটের সব ধরনের সংস্করণ মিলে পাকিস্তানের হয়ে ১৪৫ ম্যাচে ২৫৯ উইকেট শিকার করেছেন আমির।

অন্য দিকে সব ধরনের ক্রিকেটই খেলে যাচ্ছেন সোহেল। টেস্টে তার ব্যাটিং গড় ৩৭.২২। আর টি-টোয়েন্টিতে তার গড় ১৯.০৯।

আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এজন্য সফরে ২৮ জন ক্রিকেটার ও ১৪ জন সাপোর্ট স্টাফ পাঠাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD