মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের বিষয়ে ব্রাসেলসের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার পর দেশের নিরাপত্তা জোরদারে নতুন পথ খুঁজছে আইসল্যান্ড। এ লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ইইউর সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা করছে দেশটি।

সোমবার (৩১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থর্গেরদুর গুনারসদোত্তির।

এর আগে শনিবার ইইউর সদস্যপদ নিয়ে ব্রাসেলসের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সরকারি প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৫২ দশমিক ৮ শতাংশ ভোটার প্রস্তাবের বিপক্ষে এবং ৪৭ দশমিক ২ শতাংশ পক্ষে ভোট দেন। ভোটার উপস্থিতি ছিল ৮২ দশমিক ৫ শতাংশ।

গণভোটের ফলাফলের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউতে যোগদানের আলোচনা পুনরায় শুরু না করার সিদ্ধান্ত হলেও আইসল্যান্ডের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে হবে। ভূরাজনৈতিক পরিস্থিতি ভোটের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের নিরাপত্তা জোরদারে বিকল্প পথ খুঁজতে হবে।

সাম্প্রতিক সময়ে আইসল্যান্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্য ও নীতি। তিনি একাধিকবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং ন্যাটোর প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রতিশ্রুতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইইউ সদস্যপদ নিয়ে গণভোটের আগে আইসল্যান্ড সরকার যুক্তি দিয়েছিল, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলে দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হতে পারে। তবে ভোটাররা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

গুনারসদোত্তির বলেন, ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা পুনরায় শুরু না হলেও ইউরোপীয় ইউনিয়ন আইসল্যান্ডের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবে। ইইউর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তিগুলোও পর্যালোচনা করা হবে।

ফিনল্যান্ড ও নরওয়ের সঙ্গে আইসল্যান্ডের দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে এসব সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি জাপান ও কানাডাকেও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে শুধু একটি নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর না করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

প্রায় চার লাখ মানুষের দেশ আইসল্যান্ড ন্যাটোর সদস্য হলেও এর নিজস্ব কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ন্যাটোর সদস্যপদ এবং ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির ওপর নির্ভরশীল।

আইসল্যান্ড এখনো ইইউর পূর্ণ সদস্য নয়। তবে ১৯৯৪ সাল থেকে দেশটি ইউরোপীয় অর্থনৈতিক এলাকার (ইইএ) অংশ। এর মাধ্যমে দেশটি ইইউর একক বাজারে প্রবেশের সুযোগ পায় এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে।

গুনারসদোত্তির মনে করেন, ইইউর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে ইইএ কাঠামোকে কাজে লাগানো যেতে পারে। গণভোটের একটি ইতিবাচক দিক হিসেবে তিনি উল্লেখ করেন, এখন দেশটির সব রাজনৈতিক দলই ইইএ চুক্তির পক্ষে একমত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD