মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি: রিজভী নেপাল-চীন সীমান্তে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে, ৯৫৫ লাশ উদ্ধার, নিখোঁজ ৪,৪৭১

রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়া থেকে বিমান বাহিনীর জন্য দূরপাল্লার ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে প্রতিরক্ষা ও জ্বালানিসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

ভারতে ‘সুদর্শন’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের প্রতিহত করতে সফল ভূমিকা রেখেছিল। সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূরত্বের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে শত্রুপক্ষের বিমান নিজ আকাশসীমাতেও নিরাপদ থাকে না।

ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র জানান, এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ৩১৪ কিলোমিটার দূরে থাকা পাকিস্তান বিমান বাহিনীর একটি নজরদারি বিমান ধ্বংস করা হয়েছিল, যা দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র আঘাতের রেকর্ড।

২০১৮ সালের চুক্তি অনুযায়ী পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ভারত ইতোমধ্যে পেয়েছে এবং পঞ্চমটি আগামী নভেম্বরের মধ্যে হস্তান্তরিত হবে। নতুন চুক্তি স্বাক্ষরিত হলে তিন বছরের মধ্যে পরবর্তী ইউনিটগুলো সরবরাহ শুরু হতে পারে।

রাশিয়ার এই প্রতিরক্ষা এস-৪০০ ছাড়াও এস-৫০০ প্রমিথিউস যৌথ উৎপাদন, সুখোই-৫৭ই ফেলন স্টিল্থ জেট, কিলো ক্লাস সাবমেরিন, ভোরোনেঝ কৌশলগত আগাম সতর্কীকরণ রাডার এবং সুপার সুখোই-৩০ আধুনিকীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: এনডিটিভি

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD