শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

ইউএনও ওয়াহিদার ডান পাশ প্যারালাইজড হয়ে গিয়েছিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। তিনি ডান হাত ও পা নাড়াতে পারতেন না। তবে এখন সে অবস্থা বদলেছে। চিকিৎসকদের চেষ্টায় তিনি এখন শঙ্কামুক্ত।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, ওয়াহিদার শরীরের এত দ্রুত উন্নতি ঘটছে, যা সত্যিই বিস্ময়কর। মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি তিনি ডান হাত নাড়াতে পারছেন, মাথার ওপর তুলতে পারছেন। এখন ওয়াহিদা তার ডান পা নাড়াতে পেরেছেন। এটি সত্যিই সুখবর।

ডা. বদরুল হক বলেন, ওয়াহিদার মাথার সব সেলাই কাটা হয়েছে। অস্ত্রোপচারের স্থানে কোনো সমস্যা নেই। তবে তিনি নিজে থেকে ইউরিন পাস করতে পারছেন না, ক্যাথেটার ব্যবহার করতে হচ্ছে। এজন্য তাকে আমরা কেবিনে দিতে পারছি না।

গেলো ২ সেপ্টেম্বর মধ্যরাতে ওয়াহিদা খানমের বাড়িতে হামলা চালায় একদল সন্ত্রাসী। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে আনা হয়। এখন সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD