বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও’র সাক্ষাৎ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কলির দুই পা খুঁজতে ৭ দিন পর ঘটনাস্থলে আবারও পুলিশ বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

ইউএস-বাংলা এয়ারলাইনন্সে ৩০ হাজার বেতনে চাকরি, ফ্রেশারদেরও সুযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনন্স শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: নির্বাহী (রাজস্ব ব্যবস্থাপনা)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং, পরিসংখ্যান বিভাগ থেকে বিবিএ। ‘ও’ লেভেল/ ‘এ’ লেভেল এবং বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের ধরন: তালিকা অনুযায়ী ফ্লাইট পর্যবেক্ষণ এবং পরিচালনা করা। কোম্পানির আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা। বাজারের চাহিদা এবং গ্রুপের বণ্টন অনুযায়ী রুট নিয়ন্ত্রণ ও পরিচালনা করা। ইত্যাদি।

চাকরির ধরন: পূর্ণকালীন।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: চাপের মধ্যে কাজ করার ক্ষমতা। এক্সেলে দক্ষতা। চমৎকার বিশ্লেষণাত্মক দক্ষতা। আকর্ষণীয় যোগাযোগ দক্ষতা। তবে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

বয়সসীমা: ২৬ বছর।

চাকরির স্থান: ঢাকা।

বেতন: ৩০,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড। বীমা। দুপুরের খাবারের সুবিধা। বছরের দুই উৎসব বোনাস।

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট, ২০২৩।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD