শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউক্রেনে জাহাজে আটকে আছে সীতাকুণ্ডের সামি, দুশ্চিন্তায় মা-বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ আটকা পড়েছেন সীতাকুণ্ডের ছেলে সালমান সরোয়ার সামি (২৬)। ছেলের চিন্তায় বাংলাদেশে বিনিদ্র রাত কাটাচ্ছেন মা-বাবা। জাহাজটিতে চতুর্থ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন সালমান সরোয়ার। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী গ্রামের মাহফুজুল হকের ছেলে। আটকে পড়া জাহাজে থাকা সব বাংলাদেশীদের নিরাপদে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান তার মা।

সালমান সরোয়ারের মা ভাটিয়ারী টিএসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ছেমন আরা বেগম জানান, গত ২০ ফেব্রুয়ারি সালমান সরোয়ার চতুর্থ ইঞ্জিনিয়ার হিসাবে বাংলার সমৃদ্ধিতে যোগ দেন। গতকাল বুধবার রাত ১০ টায় ছেলের সাথে সবশেষ কথা হয় তার। এ সময় ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটির তৃতীয় ইঞ্জিনিয়ার মারা গেলেও বাকিরা অক্ষত আছেন বলে মোবাইলে সালমান মাকে জানান।

ছেমন আরা বেগম বলেন, “আমার ছেলের মত মোট ২৮ জন বাংলাদেশি ইউক্রেনের বন্দরে ‘বাংলার সমৃদ্ধিতে’ আটকা পড়েছেন। অজানা উদ্বেগ ও আশংকায় আমাদের বিনিদ্র রাত কাটছে। আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।”

ইউক্রেনে যুদ্ধ শুরু হলে জাহাজটি আটকা পড়ে দেশটির অলিভিয়া বন্দরে। জাহাজে দুই নারীসহ ২৯ জন বাংলাদেশি ছিলেন। বুধবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চতুর্থ ইঞ্জিনিয়ার বাংলাদেশের বরগুনার মোহাম্মদ হাদিসুর রহমান নিহত হন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD