শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে নিহার দুই নাটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। অভিনয় ক্যারিয়ার বেশিদিনের নয়। অল্প সময়ের ব্যবধানে একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

গত ঈদে তার অভিনীত নাটক ‘আশিকি’ ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয় শীর্ষে। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি জায়গা করে নেয় শীর্ষে।

এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ১ কোটি বারেরও বেশি। নাটকে নিহার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।ইমরোশ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকের পাশাপাশি নিলয়-হিমি অভিনীত ‘কোটি টাকার চেয়ারম্যান’ এবং ইয়াশ-মালাইকা চৌধুরী অভিনীত ‘ক্ষতিপূরণ’ নাটক দুটিও রয়েছে ট্রেন্ডিংয়ে। এই তিনটি আলোচিত নাটকের পাশাপাশি এবার ট্রেন্ডিংয়ে উঠে এসেছে নিহা অভিনীত আরও একটি নাটক।

নাটকটির নাম ‘ঘ্রাণ’। ‘ধূপছায়া’ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ১০ জুন। মুক্তির দুই দিনে এটি তিন মিলিয়নের মতো ভিউ স্পর্শ করে! ঈদের নাটকের মধ্যে এটির অবস্থান চারে হলেও দেশে সার্বিক ইউটিউব কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান এখন ৮ নম্বরে!

মাশরিকুল আলম পরিচালিত ‘ঘ্রাণ’-নিহার সহশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। সব মিলিয়ে নিহার বৃহস্পতি এখন তুঙ্গে।

নিজের নাটকে দর্শকসাড়া নিয়ে নিহা বলেন, “ঈদে আমার অভিনীত ‘আশিকি’ ও ‘ঘ্রাণ’ অনেক দর্শক দেখেন, ভালো লেগেছে। এত কম কাজ করি, তারপরও দর্শক আমার নাটক দেখেন; এটি আমার জন্য আশীর্বাদ। দর্শকদের ধন্যবাদ দিতে চাই। কারণ তারা আমার নাটকগুলো দেখেছেন।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD