সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপে করোনায় মৃত্যুর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ছাড়ালো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপ জুড়ে মৃত্যুর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর আনাদোলু এজেন্সির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপিয়ান ডিরেক্টর হান্স ক্লুগে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউরোপ জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ চলছেই। এই ভাইরাসে দ্রুত গতিতে সংক্রমিত হচ্ছে মানুষ। বিশেষ করে করোনার নতুন দুটি রূপ উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই দুটি রূপ পুরনো রূপকে সরিয়ে দ্রুত ছড়াচ্ছে। যদিও গেল কয়েক সপ্তাহ ধরে ইউরোপে সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা ১ মিলিয়নের নিচে নেমে এসেছে। সংক্রমণের হার কিছুটা কমেছে। আর সেটা সম্ভব হয়েছে নতুন বিধি-নিষেধ আরোপ করার কারণে।’

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বর্তমানে যে পরিমাণ আক্রান্ত হচ্ছে সেটা গেল বছরের মে মাসের চেয়ে ১০ গুণ বেশি। ইউরোপে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, করোনার কিছু কিছু স্ট্রেইন অনেকদিন থাকতে পারে। তাছাড়া করোনা আক্রান্তদের মধ্যে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যেমন- অবসাদবোধ, স্মৃতি বিভ্রম ও স্নায়ুবিক সমস্যা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD