শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউরোর এক ম্যাচ দেখতে ৪৭ লাখ টাকা খরচ করছেন তারা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

বেলজিয়াম না ইতালি? স্পেন না সুইজারল্যান্ড? আজ রাতে এই চার দলের দুটি বিদায় নেবে ইউরো ২০২০ থেকে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে জার্মানির মিউনিখে রাত ১টায় ইতালির মুখোমুখি হবে বেলজিয়াম।

তার আগে রাত ১০টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে স্পেনের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড।

পর দিনই কোয়ার্টার ফাইনালে আজারবাইজানের বাকুতে ডেনমার্কের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। আর নিজ দেশের খেলা দেখতে ৪৭ লাখ টাকার বেশি খরচ করতে রাজি ডেনমার্কের ছয় ফুটবলপ্রেমী!

এবারের ইউরোয় গ্রুপপর্বে শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ডেনমার্ক। ডেনিশদের চোখেমুখে এখন ’৯২-এর স্মৃতি। ওই বছর সবাইকে অবাক করে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

কিন্তু সমস্যা যেখানে, ডেনমার্ক থেকে আজারবাইজানের দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটার। এতদূরে উড়ে গিয়ে সরাসরি মাঠে খেলা দেখা ব্যয়বহুল।

তবে নিজ দেশের খেলা দেখতে পকেটের তোয়াক্কা করেন না ডেনিশ ফুটবলপ্রেমীদের অনেকেই। সেই সুযোগটাই লুফে নিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান হার্নিং হেলিকপ্টারস।

নিজেদের ফেসবুক পেজে আজারবাইজানে গিয়ে খেলা দেখার একটি প্যাকেজ ছাড়ে হার্নিং হেলিকপ্টারস। এরই মধ্যে ছয়জনের কাছে ‘রাউন্ড ট্রিপ’ (যাওয়া-আসা) বিক্রি করেছে তারা।

প্রতি প্যাকেজের মূল্য ৪৭ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৪৭ লাখ ১০ হাজার টাকা!

এত খরচের পেছনে কারণ, ব্যক্তিগত বিমানে এসব সমর্থককে আনা-নেওয়া করবে হার্নিং হেলিকপ্টারস। বিমানে পানশালা, ক্যাভিয়ার, তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে ম্যাচের টিকিটও দেওয়া হবে তাদের।

তাই খরচটা একটু বেশিই পড়ে যাচ্ছে এসব ফুটবলপ্রেমীর। ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জিতে ডেনমার্ক সেমিতে উঠে গেলে হয়তো এই বিপুল অর্থ গায়ে লাগবে না তাদের।

তথ্যসূত্র: ফেসবুক, স্পোর্টস ফাইন্ডিং

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD