সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ইউসিবি’র নতুন যোগদানকারী প্রবেশনারী অফিসারদের ব্যাংকিং বুনিয়াদী কোর্সের শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

গত ৩০ মার্চ ২০২২ইং বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর আয়োজনে ১৫ দিন ব্যাপী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর নতুন যোগদানকারী প্রবেশনারী অফিসারদের ব্যাংকিং বুনিয়াদী কোর্সের শুরু হয়। এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন এ সভাপতিত্ব করেন বিআইবিএম এর মহাপরিচালক ডঃ মোঃ আখতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক। আরও উপস্থিত ছিলেন জনাব মাসুদ রায়হান, হেড অব লার্নিং ও ডেভেলপমেন্ট সহ বিআইবিএম এর বিভিন্ন শিক্ষকবৃন্দ ও ইউসিবিএর লার্নিং ও ডেভেলপমেন্ট এর বিভিন্ন কর্মকর্তাগণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD