নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ‘এক্সিকিউটিভ সেক্রেটারি’ পদে লোক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ সেক্রেটারি
পদসংখ্যা: ১
যোগ্যতা: ব্যবসা/আন্তর্জাতিক সম্পর্ক/ইংরেজি/পরিসংখ্যানে অন্তত সিজিপিএ–৩ নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি, বেতন ৪৪,১০০
বয়সসীমা: ৩৫ বছর
বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৪৪,১০০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইটের লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২২।