শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইন্সপেক্টরকে কুপিয়ে অস্ত্রসহ মোটরসাইকেল ছিনতাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১

রাজধানী মোহাম্মদপুরের বছিলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর গাজী মিজানুর রহমানকে (৫২) কুপিয়ে অস্ত্র ও মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। রোববার (২১ মার্চ) ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদপুর থানা পুলিশ।

হামলার পর ইন্সপেক্টর গাজী মিজানুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্সপেক্টর গাজী মিজানুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার সিআইডিতে কর্মরত আছেন।

আহত অবস্থায় তিনি বলেন, আমার প্রতিবন্ধী সন্তানের নামে একটি প্লট রয়েছে। সেই জমির সীমানা নিয়ে জটিলতা আছে। বিষয়টি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছিলাম। আজকে প্লটের কাছে এলে হঠাৎ সিএনজিচালিত অটোরিকশায়যোগে এসে আমাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সরকারি অস্ত্র ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছেন সন্ত্রাসীরা।

আহত ইন্সপেক্টর গাজী মিজানুর রহমানের ভাগিনা আরিফ বলেন, মামা জমির কাছে এলে সন্ত্রাসীরা কুপিয়ে মাথা এবং ডান পায়ে মারাত্মক জখম করেছে। মামার মাথায় ২০টির মতো সেলাই দেওয়া হয়েছে। ডান পায়ের হাঁটুর নিচে ভেঙে গেছে।’

হামলার বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া সিআইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিশ্চিত করেন বলে জানান বাচ্চু মিয়া।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, হামলার ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তবে সরকারি অস্ত্র নিয়ে গেছে কিনা তা এখনও নিশ্চিত না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD