শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইভানার মৃত্যু; আদালতে আইনজীবী সিয়াম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় তার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মানসহ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার সহপাঠী, সহকর্মী ও আইনজীবীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মানববন্ধন ও সমাবেশে অংশ নেন ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।

অভিনেতা পরিচয়ের বাইরে সিয়াম একজন আইনজীবী। ইনকাম ট্যাক্স, ভ্যাট ও কোম্পানি আইন নিয়ে কাজ করেন তিনি।

সিয়াম আহমেদ বলেন, ‘আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে তো পৃথিবীতে আসিনি। আল্লাহ আমাদের প্রেরণ করেছেন বলেই এসেছি। এই লাইফটা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। জীবনে অনেক ছোট-বড় ঘটনা ঘটে। আমার মনে হয় আমরা যদি শেয়ার করতে পারি আমাদের সহকর্মী ও বন্ধুদের সাথে, টিচারদের সাথে। নিজের লাইফটা কেড়ে নেওয়া কোন সলিউশন না, সলিউশন হচ্ছে মানুষের সাথে শেয়ার করা। ডিসপ্রেশনে ভুগলে প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানের সাথে কথা বলা। আর যেন কোন ইভানার এভাবে মৃত্য না হয়।’

ইভানার সহপাঠী, সহকর্মী ও শিক্ষকরা এ মানববন্ধনের আয়োজন করে। বিপুল সংখ্যক আইনজীবীও অংশগ্রহণ করেন। সেখানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক, আইনজীবী সমিতির সহ-সম্পাদক ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি, সাবেক সহ-সম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, ব্যারিস্টার মুনতাসির আহমেদ, অ্যাডভোকেট জেসমিন সুলতানা, ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার, ব্যারিস্টার সিফাত মাহমুদ, ব্যারিস্টার আহমেদ নকিব করিম, অ্যাডভোকেট মাসরুফা হোসাইন, ব্যারিস্টার জাকিউল হক, উদীচী শিল্পীগোষ্ঠীর আরিফ নূর, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক পারিসা শাকুর, স্কলাস্টিকা স্কুলের তৌহিদ সোহরাব, কসমো স্কুলের তামান্না ফেরদৌস। উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফারজানা শম্পা, ব্যারিস্টার উপমা বিশ্বাস, ব্যারিস্টার মায়িশা ধূসরিমা, জেসমিন-এ লাকি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মানসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই ইভানার মৃত্যুর মূল রহস্য বের হয়ে আসবে।

বক্তারা আরও বলেন, ‘ইভানার মৃত্যুর ঘটনার পেছনে কারা জড়িত সেটি সামনে আসুক। সেটাই আমরা চাই। এভাবে যেন আর কোনো ইভানাকে মৃত্যুবরণ করতে না হয় সেজন্য তার মৃত্যুর পেছনে জড়িতদের বিচারের মুখোমুখি করা হোক। ইভানাকে কেন এভাবে জীবন দিতে হলো, কেন তিনি আত্মহত্যা করলেন আমরা এ প্রশ্নের জবাব চাই।’

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পরীবাগ থেকে স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি স্কলাস্টিকা স্কুলের উত্তরা ও মিরপুর শাখার ইউনিভার্সিটি প্লেসমেন্ট সার্ভিসের প্রধান ছিলেন। তার মৃত্যুর ঘটনায় স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার অভিযোগে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মামলাটি দায়ের করেছে ইভানার পরিবার। ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪১। মামলার অপর আসামি ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD