মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ইভ্যালির রাসেলের স্ত্রী শামীমা নাসরিন জামিনে মুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি কারামুক্ত হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ‘শামীমা নাসরিনের জামিন সংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে বুধবার সন্ধ্যায় তাকে কারামুক্ত করা হয়।’

উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির প্রতিষ্ঠাতা সিইও রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD