মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি তার অঙ্গীকার পালন করে, তাহলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা মেহের’র

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের নীতি যুক্তিনির্ভর হলেও প্রয়োজনে দেশের প্রতিরক্ষা হবে দৃঢ় ও কঠোর।’

তিনি বলেন, ‘সমঝোতা একতরফা বিষয় নয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক মেনে চলে, তাহলে আমরাও আমাদের অঙ্গীকার পূরণ করব।’

তিনি আরও বলেন, ‘অযৌক্তিক হুমকি ও ভিত্তিহীন চাপের মুখে আমাদের অবস্থান হলো যুক্তিবোধ ও মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। তবে প্রয়োজন হলে আমরা দৃঢ় ও সাহসিকতার সঙ্গে নিজেদের রক্ষা করব।’

তার এই মন্তব্য এমন সময় এলো, যখন গত কয়েক দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। এতে ১৮ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি চাপের মুখে পড়েছে।

রোববার যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানের প

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD