মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

প্রায় দুই মাস পর লেবাননে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ফলে দেশটির নাগরিকরা আবারও লেবাননে ভ্রমণ করতে পারবেন। মঙ্গলবার (৩০ জুন) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে যাওয়ার আগে সব আমিরাতি নাগরিককে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে।

গত ৩০ এপ্রিল ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতজনিত নিরাপত্তা উদ্বেগের কারণে ইউএই তার নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক সফরে নিষেধাজ্ঞা জারি করেছিল। একই সঙ্গে ওই তিন দেশে অবস্থানরত আমিরাতি নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে সর্বশেষ সিদ্ধান্তে শুধু লেবাননের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ইরান ও ইরাকে ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

এদিকে, সংঘাত শুরুর পর প্রথমবারের মতো সোমবার তেহরান ও দুবাইয়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD