বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদের জামিন নামঞ্জুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

অস্ত্র মামলায় এমপি হাজী সেলিমের ছেলে বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন। দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার (১৪ নভেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়। রোববার আইনজীবী প্রাণনাথ তাদের পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।

গত ২৬ অক্টোবর ধানমণ্ডি এলাকায় নৌবাহিনী কর্মকর্তাকে মারধর ও প্রাণনাশের হুমকি এবং তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ইরফান সেলিম এবং তাদের তিন দেহরক্ষীর বিরুদ্ধে মামলা করা হয়।

এরপর পুরান ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে ৩৮টি অত্যাধুনিক ওয়াকিটকি অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামসহ ইরফান সেলিম ও দেহরক্ষীকে গ্রেফতার করে র‍্যাব। সে ঘটনায় ভ্রাম্যমাণ আদালত আলাদা অভিযোগে দেড় বছর করে কারাদণ্ড দেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD