বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ভবন, সামরিক যান এবং উড়োজাহাজ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

সিবিএস নিউজ প্রকাশিত নতুন কিছু ছবি ও প্রতিবেদনে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। সামরিক নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এই ছবিগুলো সরবরাহ করেছেন। তাদের অভিযোগ, ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও সেই সত্য মার্কিন জনগণের কাছে গোপন রাখা হচ্ছে।

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি বোয়িং ই-থ্রি সেন্ট্রি বিমানের অংশবিশেষ পুরোপুরি পুড়ে যাওয়ার ছবি সামনে এসেছে। এছাড়া কুয়েতের ক্যাম্প বুহরিংয়েও মার্কিন সেনা ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে।

পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের কংগ্রেসে জমা দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান যুদ্ধের কারণে প্রায় ৩.৭ বিলিয়ন ডলার বা ৩৭০ কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৬০টি বিমানও রয়েছে।

কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এই হামলা চালিয়েছে ইরান।

তবে এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ক্ষোভ প্রকাশ করে এক সেনাসদস্য জানিয়েছেন, তারা ঘাঁটিগুলো রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন এবং কেবল ধ্বংসলীলা দেখছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD