মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘ইসরায়েলের চাপে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না’ পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা, চালু হচ্ছে হটলাইন ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার ‘আন্দোলনকারীদের হত্যার পর হাসিনার কান্নার নাটক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়’ সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া, যা বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী ক্ষমতায় এসেই ৭ শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী যেকোনো আগ্রাসনের জবাবে ‘উচিত শিক্ষা’ দিতে প্রস্তুত ইরান উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ইরানে আবারও ভয়াবহ হামলার কথা ভাবছেন ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

শান্তি আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় আবাও ইরানে হামলা চালানোর কথা বেশ জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি সূত্রের বরাতে মঙ্গলবার (১২ মে) সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো বলছে, ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে ট্রাম্প হতাশ হয়েছেন। অপরদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে গেছেন। তার মতে ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাবে যা বলেছে, এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে তেহরান কি সত্যিকার অর্থে আলোচনা চায় কি না।

সূত্রগুলো বলেছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর জন্য বলছেন। তাদের মতে, হামলা হলে ইরান আরও দুর্বল হবে এবং তারা আলোচনার টেবিলে বসবে। তবে আরেক পক্ষ কূটনীতিকে আরও সময় দেওয়ার কথা বলছেন।

যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা পাকিস্তানের মধ্যস্থতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন বলে জানিয়েছে সূত্রগুলো। তারা বলেছেন, ট্রাম্প যে খুশি নন সেই বার্তা পাকিস্তান ইরানের কাছে পৌঁছে দিচ্ছে কি না এ নিয়ে তারা সন্দিহান।

তারা আরও মনে করেন, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে যা বলে তার মধ্যে যেগুলো ইতিবাচক শুধুমাত্র সেগুলোই মার্কিনিদের কাছে বলা হয়। অর্থাৎ তারা ইতিবাচকভাবে সবকিছু তুলে ধরছে। যার সঙ্গে বাস্তবতার মিল নেই।

তবে মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প বর্তমান আলোচনা যে নিয়ে সন্তুষ্ট নন সেটি ইরানকে জানিয়েছে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা সতর্কতা দিয়েছেন, এটিই কূটনীতির শেষ সুযোগ। তবে ইরান এসবে পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD