বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

ইরান যুদ্ধের দ্রুত ইতিবাচক সমাধান চায় উপসাগরীয় দেশগুলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অচলাবস্থার দিকে এগোচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে। সংঘাত দ্রুত শেষ করে একটি ইতিবাচক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছে তারা।

তাদের উদ্বেগ, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক রোজিল্যান্ড জর্ডান জানান, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট অন্তত তিন বা চারবার এমন বক্তব্য দিয়েছেন, যা অনেকের কাছে একধরনের আলটিমেটামের মতো মনে হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট যখন বলেন, ইরানের নেতৃত্ব সৎভাবে কাজ করছে না বা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে না, তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ইরানের জনগণের ওপর ‘নরক ও ধ্বংস’ নেমে আসতে পারে—এমন কঠোর ভাষাও ব্যবহার করা হয়েছে।

তবে এমন হুমকিমূলক বক্তব্যের পরও যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। তারা উত্তেজনা কমানোর একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।

বর্তমান পরিস্থিতি আগের ঘটনাগুলোর মতো কি না, তা এখনই বলা সম্ভব নয়। এটি শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা সময়ই বলে দেবে বলে উল্লেখ করেছেন রোজিল্যান্ড জর্ডান।

তবে অঞ্চলটির বিভিন্ন পক্ষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ শেষ পর্যন্ত একধরনের অচলাবস্থায় গিয়ে ঠেকতে পারে।

আঞ্চলিক দেশগুলো দ্রুত এই সংঘাতের একটি ইতিবাচক সমাধান চায়। তাদের কাছে বিষয়টি শুধু নিজ নিজ দেশের নাগরিকদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়। পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও যুদ্ধের দ্রুত অবসান জরুরি বলে তারা মনে করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD