বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান স্পষ্ট করলো দিল্লি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে যা বলল ভারত

দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এবার নিজ দেশের সরকারের অবস্থান স্পষ্ট করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি।

রনধীর জয়সওয়াল বলেন, ‘বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হবেন, সেটি বেসরকারি সংস্থার আয়োজন। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এই ফোরামের কোনো বক্তব্য ভারত সরকার সমর্থন করে না।’

এর আগে, গত সোমবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার* সঙ্গে বৈঠকে ভারতে শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যকে ঘিরে ঢাকার উদ্বেগ তুলে ধরেন প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন*। এ বিষয়ে ভারতের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে জানান, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যাতে তাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও জানান তিনি।

ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD