রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে সৌদি আরব? সামরিক শক্তিতে কে এগিয়ে রাজধানীসহ সারা দেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি এবার গ্রীসের রাজধানী এথেন্সেও ভয়াবহ দাবানল! ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন জুলাই আন্দোলনে গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে : আতিকুর রহমান রুমন আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন ইরান যুদ্ধ থেকে প্রস্থানের পথ খুঁজছেন ট্রাম্প টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

‘ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বা সামরিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য থমাস মেসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির দীর্ঘদিনের এই সমালোচক সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত নিতে দেরি হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক প্রভাব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় থমাস মেসি লিখেছেন, ‘ইরান তাদের খেলা গুটিয়ে নেওয়ার বা কোনো সমঝোতায় আসার আগে অন্তত আরো তিনটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছে—যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ কি শেষ হয়ে যাবে? মধ্যপ্রাচ্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কি ফুরিয়ে যাবে? নাকি রিপাবলিকানরা তাদের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারাবে?’

মার্কিন প্রশাসনকে আগাম সতর্ক করে কংগ্রেস সদস্য মেসি আরো বলেন, ‘এই তিনটির যেকোনো একটি ঘটার আগেই আমাদের এই আলোচনার টেবিল ছেড়ে উঠে আসা বা সংঘাত থেকে সরে আসা উচিত।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD