শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইলমার শরীরে আঘাতের চিহ্ন, স্বামী বলছেন ‘ধস্তাধস্তি হয়েছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় ডিএমপির বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, মেঘলার বাবা গতকাল রাতে বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ইলমার স্বামী ইফতেখার আবেদীনকে আটক করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে ইলমা আত্মহত্যা করেছে বলে দাবি করে ইফতেখার। তিনি পুলিশকে বলেন, ‘ইলমা আবেগী ছিল, সে আত্মহত্যা করেছে।’

এদিকে, ইলমার বাবা সাইফুলের অভিযোগ, ইলমার নাকে, ওপরের ঠোঁটে, পিঠের ডান পাশে, বাঁ কানসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পেয়েছে তিনি।

পুলিশ জানায়, ইলমার শরীরের দাগ নিয়ে স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ‘গত (সোমবার) রাতে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় একটু ধস্তাধস্তি হয়েছিল। এটি তেমন কোনো বিষয় নয়। ধস্তাধস্তিতে সে ব্যথা পেতে পারে। তাই শরীরে কালো দাগ হয়েছে।’

ইলমাম বাবার করা মামলায় আসামিরা হলেন- মেঘলার স্বামী ইফতেখার আবেদীন, শ্বশুর ও শাশুড়ি। এ মামলায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আটক হওয়া মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে এরই মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বনানীতে স্বামীর বাসায় মেঘলার মৃত্যু হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহত্যা বললেও মেঘলার পরিবার একে হত্যা বলছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD