বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী সরকারের ডকুমেন্টারির সমালোচনা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে ইনফান্তিনো আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ইরানে ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর, তাদের অধিকাংশ বিক্ষোভকারী ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ভিসাসেবা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি দুর্বল চুক্তিই বাড়াচ্ছে ইরান যুদ্ধে নতুন সংঘর্ষের ঝুঁকি: বিশ্লেষক

ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জেরুজালেমের পরিচয় এবং শহরটির ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের পদক্ষেপের প্রেক্ষাপটে যৌথ অবস্থান নির্ধারণে জর্ডানে বৈঠকে বসেছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রার তথ্য অনুযায়ী, বৈঠকে জেরুজালেমে ইসরায়েলের নীতির মোকাবিলায় গঠিত আরব মন্ত্রীপরিষদ কমিটির সদস্যরা, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এবং তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

বৈঠকে জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি এবং শহরটির ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর অবস্থা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইসরায়েলের নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে একটি অভিন্ন অবস্থান গ্রহণের বিষয়েও মতবিনিময় করেন নেতারা।

বৈঠকের উদ্বোধনী বক্তব্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, জেরুজালেম বর্তমানে ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে এবং শহরটির ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলো নজিরবিহীন ঝুঁকির সম্মুখীন।

তিনি অভিযোগ করেন, ইসরায়েল পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন, ভূমি দখল, সম্পত্তি জব্দ, ফিলিস্তিনিদের ওপর বিধিনিষেধ আরোপ এবং শহরটিকে ফিলিস্তিনি ভূখণ্ডের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে নিয়ন্ত্রণ আরও জোরদার করছে।

সাফাদির দাবি, এসব পদক্ষেপ জেরুজালেমের ইতিহাস, পরিচয়, বর্তমান ও ভবিষ্যৎ পরিবর্তনের একটি পরিকল্পনার অংশ। তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর মর্যাদা লঙ্ঘন করছে এবং মুসলিম ও খ্রিস্টানদের ধর্মীয় উপাসনার স্বাধীনতার ওপরও বিধিনিষেধ আরোপ করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD