সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন

ইসরায়েলের সামরিক সব স্থাপনা আমাদের নিশানায়: ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

ইসরায়েলের সব ধরনের সামরিক লক্ষ্যবস্তুকে শনাক্ত করা হয়েছে। ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, তাহলে সেসব লক্ষ্যবস্তুকে নিশানা বানাবে তেহরান। রোববার ইরানের শীর্ষ এক কূটনীতিক এই হুঁশিয়ারি দিয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

তেহরান বলেছে, ইসরায়েলের সমস্ত সামরিক লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেহরান। ইরানের ওপর ইসরায়েল হামলা চালালে ইসরায়েলি সামরিক সব স্থাপনাকে নিশানা বানিয়ে হামলা করবে তেহরান।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘‘ইরানের বিরুদ্ধে কোনও হামলা হলে আমরা তার জবাব দেব। ইসরায়েল আনুপাতিক প্রতিক্রিয়া পাবে। আমরা সেখানে আমাদের সব লক্ষ্যবস্তু শনাক্ত করেছি এবং তাদের
লক্ষ্যবস্তুতে একই ধরনের হামলা চালানো হবে।’’

তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। দেশটির এই মন্ত্রী বলেছেন, ‘‘ইরানে যেকোনও ধরনের হামলা চালানো হলে, তা আমাদের চূড়ান্ত সীমা অতিক্রম করবে বলে বিবেচনা করা হবে। এ ধরনের হামলার জবাব দেওয়া হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বা অনুরূপ হামলার প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।’’

মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘‘জায়নবাদীদের মিত্র’’ বলে অভিহিত করেছেন আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এই অঞ্চলে যে কোনও ধরনের বড় যুদ্ধ শুরু হলে ‘‘আমেরিকাকে এতে টেনে আনা হবে।’’

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া গাজা এবং লেবাননে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ইসরায়েলের নেই। ইসরায়েলকে সব ধরনের সামরিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইসরায়েল কখন এবং কীভাবে ইরানের ১
অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাবে সে সম্পর্কে তার ভাল ধারণা রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও রোববার এক বিবৃতিতে বলেছেন, আমেরিকান নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘‘তারা আমাদের এমন পরিস্থিতিতে ফেলেছে, যাতে আমরা ইরানকে গড়ে তুলতে না পারি। কিন্তু আমরা দেশকে গড়ে তুলবো।
তারা চায় আমাদের পরিস্থিতি দিন দিন খারাপ হোক।’’

সূত্র: আল জাজিরা, আনাদোলু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD