শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামে এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত ভোলা সরদারের ছেলে সুন্দর আলী সরদার (৬৫), জিব্রাইল সরদারের ছেলে রফিক সরদার (১৪) ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ (৩০) হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চরগোয়ালিনী ইউপির চেয়ারম্যান শহিদুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে কৃষিকাজ করতে ছিলেন সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া। এমন সময় হঠাৎ করে বৃষ্টি নামে। এক পর্যায়ে বজ্রপাতে হলে ঘটনাস্থলে নিহত হন সুন্দর আলী। এ সময় গুরুতর আহত হয় রফিক মিয়া এবং মোশারফ।

স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাদেরকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য মোশারফকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে মোশারফ মারা যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামিমা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD