বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ইয়াবাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে ১ হাজার ৪৭ পিস ইয়াবাসহ ৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

সোমবার (২৫ জুলাই) দুপুরে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার এএসপি জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইলের জামালপুরের মৃত আব্দুল গফুরের ছেলে মনিরুল ইসলাম (৩৪), টাঙ্গাইলের ঘাটাইলের চৈথট্র গ্রামের সালাম সরকারের ছেলে জাহিদুল ইসলাম (২৬), কুষ্টিয়ার দৌলতপুর থানার দক্ষিণ খাজিরা থাক গ্রামের রিয়াজুল ফকিরের ছেলে জুয়েল রানা (২৫) এবং উদয় নগরের গোলাম শিকদারের ছেলে রাশেদুল ইসলাম (২৫)।

এএসপি জন রানা জানান, সোমবার (২৫ জুলাই) সকালে তাদের একটি টিম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুলে ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালায়। এ সময় ৫৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, একই সঙ্গে টাঙ্গাইলের ঘাটাইল থানার জামালপুর (দক্ষিণপাড়া) গ্রামের ধৃত মনিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উভয় থানায় মামলা দায়ে করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD