রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২ মাদক কারবারি কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

রাজধানীর বংশাল এলাকায় ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার দুই মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তারা হলেন-ওয়াহেদ মুরাদ (২০) ও রাসেল (২১)।

রোববার (২১ জুন) ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তাদের দুজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে পৃথক মাদক আইনে করা দুই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার রাজধানীর বংশাল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটকের সময় ওয়াহেদ মুরাদের কাছে ২০ পিস ইয়াবা এবং রাসেলের কাছে তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বংশাল থানায় পৃথক দুটি মাদক আইনে মামলা করে বংশাল থানা পুলিশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD