শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ই-অরেঞ্জ ও ওসি সোহেলের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা ফেরতসহ ১০ দফা দাবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

ই-অরেঞ্জ ও ওসি সোহেলের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের টাকা দ্রুত ফিরিয়ে দেওয়াসহ ১০ দফা দাবি জানিয়েছে ই-অরেঞ্জ ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান তারা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো: সব ভুক্তভোগী গ্রাহকের আর্থিক ক্ষতির দায়ভার ‘ই-অরেঞ্জ বাংলাদেশ’কে নিতে হবে।

ই-অরেঞ্জ প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি ও সকল সরকারি আমলাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ই-অরেঞ্জ প্রতারণার মাস্টার মাইন্ড ওসি সোহেলকে দেশে ফিরিয়ে আনতে হবে। এসএসএল কমার্স ও ই-অরেঞ্জের কত টাকা আটকে আছে সে সম্পর্কিত তথ্য অনতিবিলম্বে প্রকাশ করতে হবে।

ই-অরেঞ্জের বিরুদ্ধে সকল তদন্ত রিপোর্ট অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। আসামিদের রিমান্ড থেকে পাওয়া তথ্য সংবাদ সম্মেলন করে প্রকাশ করতে হবে।

ই-ক্যাবকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়কে ভুক্তভোগী সকল গ্রাহকের ক্ষতির দায়ভার নিতে হবে।

সুষ্ঠু সমাধান না আসা পর্যন্ত আসামিদের জামিন নাকচ করতে হবে।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, সারাদেশে এক লাখের বেশি ভুক্তভোগী ক্রেতা যাদের অধিকাংশই বেকার যুবক ও ছাত্র। ২০ কর্ম দিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও ইতোমধ্যে তিন মাস সময় পার হয়ে গেছে। প্রতিষ্ঠানটি তাদের পণ্য কেনা ও ডেলিভারি বন্ধ করে দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD