শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঈদযাত্রার প্রথম দিনেই দেড় ঘণ্টা দেরিতে ছাড়ল ট্রেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ঈদযাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ের ফাঁদে পড়েছেন রেলের যাত্রীরা। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর, সকাল ৭টা ৩০ মিনিটে। ট্রেনটি কমলাপুর আসে সকাল ৬টা ২০ মিনিটে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন বলেন, ট্রেনগুলো দেরি করে আসায় দেরি করে ছেড়েছে। দেরি কেন করলো, তা বলতে পারব না।

দেখা গেছে, মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টার আগে প্লাটফর্মগুলো ছিল অনেকটাই ফাঁকা। স্টেশনের চিত্র দেখে মনে হয়েছে, এটা ঈদযাত্রা নয়, স্বাভাবিক কোনো দিন। ঈদযাত্রার প্রথম দিনে কর্মব্যস্ত মানুষ ও শিক্ষার্থীদের বাড়ি যেতে দেখা গেছে।

নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও এটি স্টেশন ছেড়ে গেছে ৮টার পরে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD