বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

ঈদেও খুলছে না সিনেমা হল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 

কোরবানি ঈদেও খুলছে না সিনেমা হল। এমনই আভাস দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। হল মালিকদের একাংশ এবং সিনেমা প্রযোজনার সঙ্গে জড়িত অনেকেই স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দেয়ার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।

বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক হলেও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এবারের ঈদেও সিনেমা হলগুলো খোলা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন হল মালিক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

গত মার্চ মাস থেকে সিনেমা হলগুলো বন্ধ থাকার কারণে কোটি কোটি টাকা লোকসান হয়েছে বলে সিনেমা সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিনেমা হলের মালিক ও কর্মচারীরা। এই সমস্যা কাটিয়ে উঠতে শিগগিরই হলগুলো খুলে দেয়া দরকার।

বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে গত ৩১ মে থেকে গণপরিবহণ চলছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে। এর মানে সিনেমা হলেও মানুষ স্বাস্থ্যবিধি মানতো। তারপরেও কেন সিনেমা হলগুলো খুলে দেয়া হচ্ছে না তা বলা মুশকিল। আমরা সিনেমা হল খোলার জন্য আবেদন করেছি, এখন সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, সরকারের কাছে আবেদন করেছি সিনেমা হল খোলার বিষয়ে। এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ঈদের আর দুই সপ্তাহ আছে। এরমধ্যে সিদ্ধান্ত আসলেও নতুন কোন সিনেমা মুক্তি পাবে তা নিয়েও জটিলতা তৈরি হবে। তাছাড়া সিদ্ধান্ত কবে আসবে সে বিষয়টিও জানি না। এজন্য এবারের ঈদেও আমরা সিনেমা হল খুলতে পারছি না।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের দাপ্তরিক ও শুটিং ফ্লোর খুলে দেয়া হয়েছে। প্রায় আড়াই মাস ধরে চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকার পর ৫ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং, এডিটিংয়ে ফিরেছে অনেকেই।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD