শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পটিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২

চট্টগ্রামের পটিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

রেজাউল করিম বলেন, বাস-অটোরিকশার সংঘর্ষ ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহতের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

জানা গেছে, কক্সবাজার ছেড়ে আসা রিলাক্স পরিবহনের একটি চেয়ারকোচ মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ভাইয়ারদিঘী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উল্টে যাওয়া বাসের আহত যাত্রীদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঘটনাস্থল থেকে কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে পাচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD