শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহ্‌দী আমিন দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার এয়ার স্পেস ক্লিয়ার নেই, ঢাকায় পৌঁছেনি ইউরেনিয়াম সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস

ঈদে মুক্তি পাচ্ছে মাহির ‘অবতার’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

 

করোনাভাইরাসের কারণে এবার ঈদে সিনেমা হলে মুক্তি পাবে না কোনো সিনেমা। তবে টেলিভিশন চ্যানেলগুলো বরাবরের মতো এই ঈদেও দেখাবে সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার ঈদে ছোটপর্দায় মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি অভিনীত ‘অবতার’।

মাহমুদ হাসান শিকদার পরিচালিত সিনেমাটি গত বছর সেপ্টেম্বর মাসে যমুনা ব্লকবাস্টার, অভিসারসহ সারা দেশে ৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছিলো।

এবার ঈদ আয়োজনের অনুষ্ঠানমালায় রাখছে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত প্রচার করতে যাচ্ছে সেই সিনেমা। সিনেমা ঈদের দিন দুপুর ১টায় দেখানো হবে বলে জানিয়েছে চ্যানেলটি।

এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন মাহি, রুশো ও আমিন খান। ছবিটি নিয়ে পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, ‘একেবারেই গল্পনির্ভর একটি ছবি ‘অবতার’। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, যেখানে একটি সন্তান মাদকাসক্ত। এমন একটি সন্তান ধ্বংস করে দিচ্ছে পরিবার, প্রভাব পড়ছে সমাজে। আমি আমার এই ছবির মধ্যে সমাজের মানুষকে মাদক সম্পর্কে সচেতন করতে চেয়েছি।’

পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নির্মাতা। এতে আরও অভিনয় করেছেন সোহেল রানা, মিশা সওদাগর, সুব্রত প্রমুখ।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD