শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ঈদে মুক্তি পেল ৮ সিনেমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রত্যেক ঈদেই দর্শকদের সামনে হাজির হয় নতুন নতুন সিনেমা। এবার ঈদুল ফিতরে দেশজুড়ে মুক্তি পাচ্ছে আটটি সিনেমা।

সিনেপ্লেক্স থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে থাকবেন শাকিব খান, বুবলী, অপু বিশ্বাস, বাপ্পি চৌধুরী, অনন্ত জলিল, বর্ষা, রোশান, ববি, সজল, পূজা চেরী, আদর আজাদ, জাহরা মিতু, মিশা সওদাগর, ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী, জয় চৌধুরীর মতো তারকারা।

জানা গেছে, ২০০ সিনেমা হলে ও অডিটোরিয়ামে মুক্তি পাচ্ছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘প্রেম প্রীতি বন্ধন’, ‘আদম’, ‘শত্রু’, ‘লোকাল’, ‘পাপ’ ও ‘জ্বীন’।

কয়েকদিন আগেও দেশে টিকে থাকা সিনেমা হলের সংখ্যা ছিল সর্বোচ্চ ৬০টি! জানা গেছে, সিনেমাগুলোর সূত্র ধরেই এবারের ঈদে আরো দেড় শতাধিক হলের তালা খুলেছে।

এবার শাকিবের একমাত্র সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তি পাচ্ছে ১০০ সিনেমা হলে। বুবলী ও আদর অভিনীত লোকাল সিনেমা মুক্তি পেয়েছে ১৩ সিনেমা হলে; বাপ্পীর শত্রু মুক্তি পাচ্ছে ২৭ হলে। কিল হিম ১০ সিনেমা হলে, ‘জ্বীন’ সিনেমা মুক্তি পেয়েছে ৯ সিনেমা হলে।

সিঙ্গেল স্ক্রিনগুলোতে এক শোয়ে ‘পাপ’ চললে, পরের শোয়ে ‘জ্বীন’ চলবে। ‘জ্বীন’ পরিচালনা করেছেন নাদের চৌধুরী। অভিনয় করেছেন পূজা চেরী, সজল ও রোশান। অন্যদিকে সৈকত নাসিরের পরিচালনায় পাপে অভিনয় করেছেন ববি, রোশান ও নবাগত জাকিয়া মাহা।

অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ দুটি অডিটোরিয়ামসহ ৯টি হল পেয়েছে। সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

আলোচিত সিনেমা কয়টি হলে মুক্তি পেয়েছে তা জানা যায়নি। আবু তাওহীদ হিরণ পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরো অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, আফফান মিতুল প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD