শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঈদ শেষে ঢাকায় ফিরল ২০ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছেড়েছিল প্রায় এক কোটি মানুষ। তাদের মধ্যে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে ফিরে এসছেন প্রায় ২০ লাখ মানুষ।

শনিবার (৭ মে) বিকেলে মোবাই অপারেটরদের বরাত দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) রাজধানীতে ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার (৬ মে) এসে‌ছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মি‌লি‌য়ে গত দুই দি‌নে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ‍প্রবেশ করেছেন ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী।

মন্ত্রী বলেন, অনেকের কাছে একাধিক সিম থাকে। তবে এই হিসেব শুধুমাত্র সিম ব্যবহারকারীদের। তাদের মধে অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে মোবাইল নেই।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, এবার ঈদে রাজধানী ছেড়েছেন সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণফোনের গ্রাহক। আর সবচেয়ে কম ছিল টেলিটকের গ্রাহক।

উল্লেখ্য, এবার ঈদযাত্রায় প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে ২৯ ও ৩০ এপ্রিল, দুই দিনে ঢাকা ছেড়েছে ৪৩ লাখ ৯ হাজার ২১৬টি মোবাইল সিম। এর আগের দুই দিন ২৭ ও ২৮ এপ্রিল প্রায় ৩০ লাখ সিম রাজধানী ছেড়েছে। আর রোববার (১ মে) একদিনে সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছা‌ড়েন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD