শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উঁচু গাছ বিদ্যুতের খুঁটিতে শিশুদের দিয়ে পোস্টার লাগাচ্ছে প্রার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনের প্রচারের শিশু-কিশোরদের ব্যবহার করছেন প্রার্থীরা। জীবনের ঝুঁকি নিয়ে উঁচু গাছ ও বিদ্যুতের খুঁটিতে পোস্টারে সাটাতে দেখা গেছে শিশুদের।

রাজনৈতিক কর্মকাণ্ডে শিশু-কিশোরদের ব্যবহার নিষিদ্ধ থাকলেও মানছেন না প্রার্থীরা।

চাটমোহরে দেখা গেছে, সন্ধ্যার পর প্রার্থীদের পক্ষে মিছিল এবং পোস্টার লাগাচ্ছে শিশু-কিশোররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারে যুক্ত হচ্ছে এসব শিশু-কিশোর।

প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে উঁচু গাছ, বাড়ির কার্নিশ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পোস্টার লাগাচ্ছে তারা।
প্রকাশ্যে শিশু-কিশোররা পোস্টার লাগানো বা প্রচার চালালেও বিষয়টি প্রশাসনের নজরে আসছে না।

চাটমোহর পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন অংশ নিচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর হয়ে উঠেছে পৌর শহর। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারিদিক। শহরের বিভিন্ন চা-স্টলে চায়ের চুমুকে চলছে নির্বাচনী ঝড়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নির্বাচনী প্রচারে যুক্ত করা হচ্ছে শিশু-কিশোরদের; রয়েছে স্কুলের শিক্ষার্থীরাও। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে প্রার্থীদের পক্ষে সকালে লাগাচ্ছে পোস্টার। সন্ধ্যায় অলিগলিতে করছে মিছিল। সামান্য টাকার লোভে পড়ে তারা এমনটা করছে। জীবনের ঝুঁকি নিয়ে এসব কর্মকাণ্ড করলেও নিশ্চুপ রয়েছে প্রশাসন।

পোস্টার লাগানোর ব্যাপারে কাজীপাড়া মহল্লার সোহান নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র বলে, কত টাকা দেবে তা মেটেনি। তবে ২০০/৩০০ টাকা দিতে পারে।

দশম শ্রেণির ছাত্র রুহুল আমিন বলে, আজকেই পোস্টার লাগাতে এসেছি। বেশি টাকা দেয় না। আর আত্মীয় হয় সে জন্য পোস্টার লাগাতে এসেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বলেন, শিশুরা তো ছোট। তাদের অতটা বোধ শক্তি নেই। বড়দের সঙ্গে অনেকে যায়। তবে এ বিষয়গুলো দেখার জন্য জেলা থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা এখন থেকে বিষয়টি দেখবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, শিশুশ্রম আইন অনুসারে কোনো প্রার্থী শিশু-কিশোরদের এভাবে নির্বাচনী কাজে ব্যবহার করতে পারে না। বিষয়টির ব্যাপারে আমি নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD