শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উগান্ডায় ধরাশায়ী জিম্বাবুয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আইসিসি র‌্যাংকিংয়ে উগান্ডার অবস্থান ২৩। আর জিম্বাবুয়ের ১২। অর্ধেক পেছনে থাকা সেই উগান্ডার কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আজ রোববার ধরাশায়ী হয়েছে জিম্বাবুয়ে। নামিবিয়ার রাজধানী উইন্ডহোয়েকের ইউনাইটেড ক্রিকেট ক্লাব মাঠে জিম্বাবুয়ে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৬ রান তোলে। জবাবে ৫ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় উগান্ডা।

রান তাড়া করতে নেমে ১ রানে প্রথম ও ১২ রানে দ্বিতীয় উইকেট হারায় উগান্ডা। সেখান থেকে রজার মুকাসা, আলপেশ রমজানি, রিয়াজাত আলী শাহ ও নিদেশ নাকরানি ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে জয় নিশ্চিত করেন।

রিয়াজাত ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪২ রান করেন। রমজানি ২৬ বলে ৪টি চার ও ২ ছক্কায় করেন ৪০ রান। রজার করেন ২৩ রান। আর নিদেশ ১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন। আর শন উইলিয়ামস ২ ওভারে ১৪ রান দিয়ে নেন ১টি উইকেট।

তার আগে জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। ২ চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া ইনোসেন্ট কাইয়া ২৩, উইলিয়ামস ২১ ও রায়ান বার্ল ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে উগান্ডার দিনেশ ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। হেনরি সেনইয়োন্দো ৩ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন।

ম্যাচসেরা হন উগান্ডার দিনেশ নাকরানি।

এই জয়ে ৩ ম্যাচের ২টিতে জিতে বাছাইপর্বের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে উগান্ডা। ৩ ম্যাচের মাত্র ১টিতে জিতে জিম্বাবুয়ে আছে চতুর্থ স্থানে। ৩ ম্যাচের তিটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে নামিবিয়া ও কেনিয়া আছে শীর্ষে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD